Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক তিন চোর

চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক তিন চোর

চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক তিন চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:কাঞ্চনপুর পুলিশ স্বর্ণ চুরি কাণ্ডের রহস্য উন্মোচন করল। এই দিন সংবাদ মাধ্যমের সামনে  এই বিষয়ে জানালেন কাঞ্চনপুরের মহকুমার পুলিশ আধিকারিক IPS আশীষ কুমার ঠাকুর। তিনি বলেন রথযাত্রার দিন কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনা। এর রহস্য উদঘাটনে দ্রুত সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ।

 উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে। রথযাত্রার দিন কাঞ্চনপুরের রবীন্দ্রনগরের বাসিন্দা কল্পনা ভট্টাচার্যের বাড়ি থেকে প্রায় ৩ ভরি সোনার গয়না চুরি যায়। চুরি যাওয়া গয়নার মধ্যে ছিল ২টি স্বর্ণের চেইন, ১টি হাতের ভেসলেট এবং ১টি আংটি। পরবর্তী সময় ঘটনার তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করে কাঞ্চনপুর থানার পুলিশ তাদের নাম হল সুমন বড়ুয়া, শুভজিৎ বড়ুয়া, পিন্টু নাথ। অভিযোগকারী ছিলেন কল্পনা ভট্টাচার্য, বাড়ি কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায়। পরে জানা যায় ধর্মনগরের একটি স্বর্ণের দোকানে তারা বিক্রি করেছেএবং ওই ক্রেতারা সোনা বন্ধক রেখে টাকাও নিয়ে নিয়েছে। পরবর্তী সময়ে কাঞ্চনপুর থানার পুলিশ আদালত  থেকে  আদেশ নিয়ে সেই স্বর্ণগুলি উদ্ধার করে। তারপরে  একটি বিশেষ তদন্তকারী দল ধারাবাহিক অভিযান চালিয়ে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময় স্বর্ণালংকার গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha