Friday, February 6, 2026
বাড়িরাজ্যলেইক চৌমুহনী বাজার পরিদর্শন করতে গেলেন মেয়র, ৫০ শতাংশ স্থায়ী ব্যবসায়ীর জন্য...

লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করতে গেলেন মেয়র, ৫০ শতাংশ স্থায়ী ব্যবসায়ীর জন্য নির্মাণ হলো সেড ঘর!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই : আগরতলা পুর নিগম রাজধানীর লেইক চৌমুহনী বাজারের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার লেইক চৌমুহনী বাজার সরজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। লেইক চৌমুহনী বাজার পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যত্রতত্র রাস্তা দখল করে ব্যবসা করছে। এতে করে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সমস্যা হচ্ছে। এই নিয়ে বাজার কমিটির সাথে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে।

সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাজারটির উন্নয়ন করা হবে। বর্তমানে লেইক চৌমুহনী বাজারের রাস্তাটি পরিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্থানীয় ভাবে লেইক চৌমুহনী বাজার নির্মাণ করা না হবে ততদিন পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য অস্থায়ী ভাবে একটি শেড নির্মাণ করে দেওয়া হবে। তার জন্য কাজও শুরু হয়ে গেছে। এই কাজে যেন বাধা না আসে তার জন্য এইদিন বাজার কমিটির সম্পাদকের সাথে কথা বলা হয়েছে। ১২৫ জন ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে। যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।  এদিকে এক ব্যবসায়ী জানান বাজারের মধ্যে ২৬৫ জনের মত স্থায়ী ব্যবসায়ী রেজিস্টার ভুক্ত ভাবে রয়েছে।

 তাদের জন্য নয়া সেড ঘরে জায়গা হবে বলে মনে হচ্ছে না। তবে এ নিয়ে ঝামেলায় পড়তে পারে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। কারণ বহু পুরনো রাজন্য আমলের লেইক চৌমুহনী বাজার। বাজারে প্রতিদিন ২৬৫ জনের মতো স্থায়ী ব্যবসায়ীর পাশাপাশি আরো কয়েক শতাধিক ব্যবসায়ী অস্থায়ীভাবে ব্যবসা করে পরিবার প্রতিপালন করছে। সেদ ঘর নির্মাণের আগে বাজার কমিটির কাছ থেকে ব্যবসায়ীদের পরিসংখ্যান নেওয়া হলেও কেন মাত্র ৫০ শতাংশ ব্যবসায়ীর জন্য সেড নির্মাণ করা হয়েছে? এ প্রশ্ন ব্যবসায়ীদের মুখোমুখি। সুতরাং নতুন করে সেড ঘর নির্মাণ করা হলেও বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করার প্রবণতা কতটা রুখতে পারবে নিগম কর্তৃপক্ষ সেটাই এখন দেখার। অপরদিকে অভিযোগ রয়েছে বাজারে মধ্যে মাফিয়া তান্ডব চলছে বহু আগে থেকে। বাজারের এক মহিলা ব্যবসায়ী মাফিয়া পকেট ভরতে না পারায় দোকান খুলতে পারছেন না। অসহায় ব্যবসায়ী মহিলা মেয়রকে কাছে পেয়ে এই বিষয়ে অবগত করেছেন। মেয়র আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য