Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য এ আই -এর প্রশিক্ষণ দিল ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর

এ আই -এর প্রশিক্ষণ দিল ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর

এ আই -এর প্রশিক্ষণ দিল ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই : ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আগরতলা আইটি স্মার্ট ট্রেনিং হলে স্মার্ট টোলস ফর স্মার্টার গভর্নেন্স শীর্ষক কর্মশালার আয়োজন। গত তিনদিন এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ার পর বুধবার এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ত্রিপুরা ছোট রাজ্য হল প্রযুক্তির ক্ষেত্রে ত্রিপুরা অনেকটাই এগিয়ে গেছে। তিনদিনের কর্মশালায় যারা অংশ নিয়েছে তারা এআই নিয়ে কাজ করছে। আগামী দিন এ আই -এর বাস্তব রূপ কিভাবে দেওয়া যায় সে বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের।

আশা করা যাচ্ছে এ আই সম্পর্কে তারা ভালো অভিজ্ঞতাই গ্রহণ করেছেন। এআই দ্বারা দপ্তরের কাজ অনেক বেশি সহজ হবে। যেমন তথ্য সাজানো, খুঁজে না পাওয়া ফাইল দ্রুত খুঁজে বের করা, সরকারি তথ্য ডিজিটাল করা এবং চিঠি লেখা এআইয়ের মাধ্যমে অনেক বেশি সহজ হবে। মন্ত্রী বলতে আরো জানান, সরকারের মূল উদ্দেশ্য হলো এ আই সরকারি কাজে আরও বেশি করে ব্যবহার করা। যাতে প্রশাসন আরো দ্রুত তথ্য নিয়ে জনগণের জন্য কাজ করতে পারে। এমনটাই জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha