Friday, July 31, 2026
বাড়ি রাজ্য আন্দোলনের ঘোষণা দিলে প্রদেশ কংগ্রেস সভাপতি

আন্দোলনের ঘোষণা দিলে প্রদেশ কংগ্রেস সভাপতি

আন্দোলনের ঘোষণা দিলে প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুলাই :        রবিবার ধর্মনগর সফরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি ধর্মনগরে গিয়ে দলীয় কার্যালয়ে কর্মী সমর্থক ও নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় কিষাণ কংগ্রেসের উত্তর জেলা সাংগঠনিক সভা। সভার পর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা জানান, রাজ্য সরকার যেভাবে করের বোঝা বাড়াচ্ছে ও স্মার্ট মিটার বসানোর নামে জনজীবনে ভোগান্তি তৈরি করছে, তা মেনে নেওয়া যায় না।

 তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার একদিকে স্মার্ট মিটার বসাতে ব্যস্ত, অন্যদিকে পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি সেই স্মার্ট মিটার বিরোধিতা করছে। দুই রাজ্যে দুই নীতি, একদলীয় দ্বিচারিতা পরিষ্কার। তিনি আরও জানান, এসব ইস্যুতে আগামীকাল থেকে কংগ্রেস রাস্তায় নামবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনের শেষে বিজেপি থেকে তিনজন কর্মী কংগ্রেসে যোগ দেন। তারা হলেন – যুবরাজনগর বিধানসভায় কেন্দ্রে প্রাক্তন মন্ডল সভাপতি রামকৃষ্ণ সিনা, যুবরাজনগর বিধানসভা এলাকার টুপির বন্ধ পঞ্চায়েতের আকমল হোসেন এবং পানিসাগর বিধানসভার পদ্যবিল গ্রামের আজির উদ্দিন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha