Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্তকে স্বাগত জানাল যুব মোর্চা

মন্ত্রীসভার সিদ্ধান্তকে স্বাগত জানাল যুব মোর্চা

মন্ত্রীসভার সিদ্ধান্তকে স্বাগত জানাল যুব মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বেশ কিছু দপ্তরে হাজারের উপর কর্মী নিয়োগ করা হবে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের জন্য সৃষ্টি করা হয়েছে নতুন পদ। রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল প্রদেশ যুব মোর্চা।

 আগামী আগস্ট মাসের পর থেকে আরো বেশ কিছু দপ্তরে কর্ম সংস্থানের সুযোগ তৈরি করবে রাজ্য সরকার। এই গতি আরো ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন সাধারন সম্পাদক রানা ঘোষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি মণ্ডলে সংগঠিত করা হবে বাজার সভা, পথ সভা ও ধন্যবাদ র্যা্লী। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। বেকার যুবক- যুবতীদের কথা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছে সরকার। ডাই ইন হারনেশে বিবাহিত মহিলাদের চাকুরী প্রদানের মন্ত্রী সভার সিদ্ধান্তকেও স্বাগত জানায় যুব মোর্চা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha