Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য পুর ভোট ঘোষণার আগে দফায় দফায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

পুর ভোট ঘোষণার আগে দফায় দফায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

পুর ভোট ঘোষণার আগে দফায় দফায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে পুর ভোট। দুর্গা এবং লক্ষ্মী পূজা সম্পূর্ণ হতেই নির্বাচন নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল। রাজ্যের ২১ টি পৌর সংস্থার নির্বাচন নিয়ে বিরোধীদের পিছে ফেলে ক্রমশ এগিয়ে চলেছে শাসক দল। মঙ্গলবার বিকেলে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটরদের নিয়ে বৈঠকে বসেন। প্রত্যেক কর্পোরেটর নিজ নিজ এলাকায় কতটা কাজকর্ম সম্পন্ন করেছেন এবং জন সমর্থন কতটা ধরে রেখেছেন, সে বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী। কিছু কিছু অসন্তুষ্ট কি কারণে সামনে আসছে সে বিষয়ে জবাবদিহি হতে হয় বিভিন্ন কর্পোরেটরদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে চেয়ারে বসেছিলেন মেয়র দীপক মজুমদার।

পাশাপাশি টিকিট নিয়ে এদিনের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলে দাবি করে সোজা চলে আসেন রাজ্য অতিথি শালায়। মুখ্যমন্ত্রী অতিথি শালায় আসার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পাঁচ বছর হতে চলেছে বর্তমান পরিচালন কমিটির। এর আগে ইচ্ছে প্রকাশ হয়েছিল তাদের সঙ্গে দেখা করার। সেই মোতাবেক আজকে বৈঠক করেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই বৈঠককে সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী আগরতলা শহরের একজন নাগরিক হিসেবে মেয়র দীপক মজুমদারের কাজকর্ম নিয়ে সন্তুষ্টী প্রকাশ করে বলেন মেয়র দীপক মজুমদার ৫১ টি ওয়ার্ডে অবাধ বিচরণ করেন। তিনি এবং তার পুরো টিম দিনরাত ২৪ ঘন্টা কাজ করেছেন। এখন নির্বাচনে কার্যকর্তারা পুরোপুরি প্রস্তুত হয়ে ময়দানে নামবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তারপর রাজ্য অতিথি শালায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। কর্পোরেটরদের মতামত সহ আসন্ন নির্বাচনে কারা প্রার্থী হতে চলেছেন সেসব একাধিক বিষয় বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। এ গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সংগঠন মন্ত্রী জি.আর রবীন্দ্র রাজু, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিংকু রায় সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও শাসক দলের বিধায়করা।

 বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান কোন কোন মুখ জনগণের সমর্থন পেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মেয়র পদের জন্য একটি প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। আগরতলা পৌর নিগমের মেয়রের মত গুরুত্বপূর্ণ পদে বিজেপি বিকল্প আনতে চাইছে না। পুরনো মুখ সামনে রেখে নির্বাচনে লড়াই করতে চাইছে। মেয়রের মুখ হিসেবে কাকে সামনে রাখতে চলেছেন সেই বিষয়ে জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। উল্লেখ্য, এবার ২১ টি পৌর সংস্থায় মোট ভোটারের সংখ্যা ৬ লক্ষ ২৯ হাজার ৯০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৮ হাজার ১১৫ জন। মহিলা ভোটার তিন লক্ষ একুশ হাজার ৭৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫ জন। এদিকে নিরাপত্তাজনিত বিষয়ে দেখতে গেলে যতদূর খবর রাজ্য পুলিশ এবং টিএসআর দিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাইছে রাজ্য নির্বাচন দপ্তর। প্রধান বিরোধী দল বামফ্রন্টের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি তোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা মুশকিল হয়ে দাঁড়াবেন। তাই কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন সম্পন্ন করার জন্য।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha