Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য কমিউনিস্টদের ওষুধ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি : বিপ্লব কুমার দেব

কমিউনিস্টদের ওষুধ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি : বিপ্লব কুমার দেব

কমিউনিস্টদের ওষুধ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি : বিপ্লব কুমার দেব

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : আসন্ন পুর ভোট এবং এস আই আর নিয়ে বিরোধীদের বিরোধিতা করার যোগ্য জবাব দিতে মাঠে নামতে চলেছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার রাজ্য অতিথি শালায় এক ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরার সংগঠনমন্ত্রী জি আর রবীন্দ্র রাজু , সংসদ বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার সদস্যরা এবং শাসক দলের বিধায়ক ও মন্ডল সভাপতি গন।

দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠকের পর সংসদ বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আরবান বডির নির্বাচন এবং বিজেপির সর্বভারতীয় কর্মসূচি নিয়ে এদিন আলোচনা হয়। ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য এবং পার্লামেন্টারি সিস্টেমকে ভেঙে দেওয়ার জন্য কমিউনিস্টরা এবং অন্যান্য বিরোধী দলগুলি সময়ে সময়ে স্লোগান তুলেছে। তাদের ষড়যন্ত্র ফাঁস করা এবং বিরোধ করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে বিজেপি। তিনি আরো বলেন কমিউনিস্টরা ভারতবর্ষের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। কিভাবে এর ঔষধ দেওয়া যায় তার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

এদিকে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। এগুলি জেনে তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে মন্তব্য করছেন এবং এসআইআর -এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছে। অথচ কংগ্রেসের সময়েও এস আই আর হয়েছে। সাংবিধানিক এই নিয়ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ব্যক্তিগত লাভের জন্য। এর বিরুদ্ধে মানুষকে অবগত করা হবে। রাজ্যের মানুষ এইগুলি বুঝতে পারছে। মানুষ অত্যন্ত সংগঠিত ভাবে রয়েছে। কারণ মানুষ দেখেছে বিগত দিনের হাজার হাজার খুন, সন্ত্রাস। এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha