Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত

অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালত চত্বরে বসে এই বিশেষ লোক আদালত। এইদিন মোট চারটি বেঞ্চ বসে।

পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কতৃপক্ষের সচিব অমরজিৎ দে জানান এইদিন যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা, ত্রিপুরা পুলিশ আইন, ত্রিপুরা জুয়া আইন, আবগারি সংক্রান্ত মামলা গুলি নিস্পত্তির জন্য নেওয়া হয়। এইদিন মোট ৩ হাজার ৯২২ টি মামলা নিস্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এইদিন। বিশেষ লোক আদালতে যে সকল মামলা গুলি নিস্পত্তির জন্য নেওয়া হয়েছে সেই গুলির নোটিস আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইদিন বিকাল ৩ টা পর্যন্ত প্রায় ৭ শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে এই বিশেষ লোক আদালতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য