বাড়িরাজ্যচুরির ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানা পুলিশ

চুরির ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানা পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলে যায়। চোরেদের প্রথম নজর থাকছে স্বর্ণালংকার এবং গাড়ি বাইক সহ নগদ অর্থের দিকে। গত কয়েকদিনে আগরতলা শহরের মধ্যে তিনটি বাইক চুরি হয়। একই সাথে একটি স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে। এনসিসি থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে তিনটি বাইক মহারাজগঞ্জ বাজার, নন্দননগর এবং সোনামুড়া থেকে আটক করে। অপরদিকে স্বর্ণের চেইন আটক করা হয় রাজধানীর গোর্খাবস্তি স্থিত পুজা রানী দাসের বাড়ি থেকে।

 পুলিশ অভিযুক্ত পূজার রানী দাসকে আটক করতে না পারলেও তিন বাইক চোরকে আটক করে আদালতে তুলেছে। তারপর বাইক গুলি শনিবার প্রকৃত মালিক বিশ্বজিৎ বণিক, অভিজিৎ ত্রিপুরা এবং লালন পুইয়ের হাতে তুলে দেওয়া হয়। তাদের বাড়ির নন্দলনগর এবং বড়দোয়ালী এলাকায়। আদালতের নির্দেশ মূলে বাইক গুলি তুলে দেওয়া হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি। অভিযুক্ত পূজা রানী দাসকে পুলিশ গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য