Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় এসে বিক্ষোভ এলাকাবাসীর

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় এসে বিক্ষোভ এলাকাবাসীর

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় এসে বিক্ষোভ এলাকাবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন :  নেশা করার সময় বাধা দেওয়ায় এক মহিলার উপর আক্রমণ চালায় সেই নেশাগ্রস্ত যুবক ও তার পিতা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সেই মহিলা। আহত মহিলার নাম অঙ্কিতা সাহা।

 জানা যায়, রবিবার দশমীঘাট পার্কে বসে নেশা করছিল অর্জুন দাস নামে এক যুবক। তাকে এই স্থানে বসে নেশা করা থেকে বিরত থাকতে বলেন এলাকার বাসিন্দা অংকিত সাহা। এই ঘটনার রেশ ধরে পরবর্তীতে অর্জুন দাসের বাবা অন্তু দাস দা দিয়ে অঙ্কিতের উপর আক্রমণ চালায়। দায়ের কোপে গুরুতর আহত হয় অঙ্কিত সাহা। তাকে উদ্ধার করে নিয়ে আশা হয় আই জি এম হাসপাতালে। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়। বর্তমানে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বহিঃ রাজ্য স্থানান্তরের কথা জানিয়েছে চিকিৎসক। এই ঘটনায় বটতলা ফাঁড়িতে মামলা দায়ের করা হয়। পুলিশ দা উদ্ধার করে নিয়ে আসে। সোমবার এলাকাবাসী বটতলা পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানায়। দীর্ঘক্ষন বটতলা ফাঁড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে একটি প্রতিনিধি দল অভিযুক্ত অর্জুন দাস ও তার পিতা অন্তু দাসকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে  বড়তলা ফাঁড়িতে ডেপুটেশন দেয় এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha