Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য জাতীয় মৎস্য চাষী দিবসের আয়োজন

জাতীয় মৎস্য চাষী দিবসের আয়োজন

জাতীয় মৎস্য চাষী দিবসের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : লেম্বুছড়া স্থিত ফিসারি কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২৫ তম জাতীয় মৎস্য চাষী দিবস। এই দিবসকে সামনে রেখে ফিশারি কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস ও ফিসারী কলেজের অধ্যক্ষ অরুন ভাই পাটেল সহ অন্যান্যরা।

 মন্ত্রী বলেন, মৎস্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য চাষীদের উৎসাহিত করা হয়। রাজ্যের মৎস্য চাষিদের এগিয়ে নিয়ে যেতে সরকার তাদের পাশে আছে বলে জানান তিনি। জাতীয় মৎস্য দিবসকে সামনে রেখে বিভিন্ন স্টল বসানো হয়। স্টলগুলো পরিদর্শন করেন মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান