স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে রাজধানীর কুঞ্জবন কুমারী টিলা এলাকায় এক পের মা কে নাম শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জয়া ধানুক।
এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিকেটর ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার সম্পাদক সত্যজিৎ নাহা, আইনজীবী সায়ন নাহা সহ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কুমারি টিলা এলাকায় গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কে আরো বেশি করে জনসমাজে পৌঁছে দেওয়ার আহ্বান রাখলেন ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা কর্মকর্তা সহ কর্পোরেটর জয়া ধানুক। এদিন কর্পোরেটর জয়া ধানুক বৃক্ষরোপণে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।

