স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। জীবনের প্রতিপদে আমরা শিখি, আর শিক্ষা দেওয়ার জন্য থাকেন গুরুরা। শুধু তাই নয় গুরু তারা, যাদের দেখে আমরা অনুপ্রাণিত হই, যাদের মত হতে চাই। মূলত এই গুরু পূর্ণিমার দিনে অনেকেই নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে অনেকেই গুরুকে শ্রদ্ধা জানিয়ে করেন পুজো।
গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই ব্রতও রাখেন। বৃহস্পতিবার রামনগর কেন্দ্রের বিধায়ক প্রথম মেয়র দীপক মজুমদার উনার এলাকার কয়েকজন গুরু বাড়িতে যান এবং তাদের শ্রদ্ধা জানান। প্রথমে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরীকে সম্বর্ধনা প্রদান করেন। এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সম্বর্ধনা প্রদান করেন।

