Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য রাজ্যেও ব্যর্থ হয়েছে ধর্মঘট : বিজেপি

রাজ্যেও ব্যর্থ হয়েছে ধর্মঘট : বিজেপি

রাজ্যেও ব্যর্থ হয়েছে ধর্মঘট : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ জুলাই : সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও ব্যর্থ হয়েছে ধর্মঘট। রাজ্যের শ্রমজীবী, মেহনতি মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষ এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান বামপন্থী নেতার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে দাবি করছে তাদের ধর্মঘট সফল হয়েছে। বামপন্থীদের ধর্মঘটের রাজনীতিকে মানুষ পছন্দ করে না।

 তা এইদিন স্পষ্ট হয়ে গেছে। এইদিন পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। দোকানপাট খোলা ছিল। স্কুল কলেজ অফিস আদালত সবকিছুই খোলা ছিল। পাশাপাশি তাপস মজুমদার জানান বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। দিনটি প্রদেশ বিজেপির পক্ষ থেকে পালন করা হবে। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধাপিকা, অধ্যক্ষ, বিভিন্ন মন্দিরের সাধু সন্তদের সম্মান জানানো হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান