বাড়িরাজ্যধর্মঘটকে রাজ্যবাসী সমর্থন করেছে বলে দাবি সিআইটিইউ-র

ধর্মঘটকে রাজ্যবাসী সমর্থন করেছে বলে দাবি সিআইটিইউ-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ জুলাই : দেশ ব্যাপী ধর্মঘটকে রাজ্যবাসী নৈতিক ভাবে সমর্থন করেছে বলে দাবি করলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি। সিআইটিইউ-র রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মানিক দে জানান গত এক মাস ধরে ধর্মঘটকে ব্যর্থ করতে শাসক দল অনেক চেষ্টা করেছে। তারপরও রাজ্যের মানুষ রক্ত চুক্ষুকে উপেক্ষা করে ধর্মঘটকে নৈতিক ভাবে সমর্থন করেছে।

 রাজ্যের ৮০ শতাংশ যান বাহন এইদিন রাস্তায় নামে নি। কিছু যানবাহনকে জোর করে রাস্তায় নামানো হয়েছে। সেই গুলিও মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে। কারন যাত্রী নেই। শহর এলাকার প্রায় ৭০ শতাংশ সারা পড়েছে ধর্মঘটের পক্ষে। গ্রামীণ এলাকায় ধর্মঘট প্রায় সফল বলা চলে। বিদ্যালয় গুলিতে ছাত্র-ছাত্রীরা যায় নি। তাই এই ধর্মঘটকে সফল বলা চলে। দক্ষিন ভারতে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য