Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য প্রেস ক্লাবে স্বাস্থ্য শিবির এবং দন্ত চিকিৎসা শিবির

প্রেস ক্লাবে স্বাস্থ্য শিবির এবং দন্ত চিকিৎসা শিবির

প্রেস ক্লাবে স্বাস্থ্য শিবির এবং দন্ত চিকিৎসা শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক স্বাস্থ্য শিবির এবং দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন দ্ন্ত চিকিৎসক ডাঃ রণবীর রায়, ডাঃ দীপ দত্ত এবং ডাঃ সান্তনু দাশগুপ্ত। এছাড়াও জেনারেল মেডিসিনের জন্য উপস্থিত ছিলেন ডাক্তার কনক চৌধুরী।

এদিন শিবিরে উপস্থিত চিকিৎসকদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,  আগরতলা প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য আজকের দন্ত চিকিৎসা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সারা বছরই আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়। সাংবাদিকরা যাতে সুস্থ থাকেন তার জন্য এ ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনও এ ধরনের শিবির অব্যাহত রাখবে আগরতলা প্রেস ক্লাব। এমনটাই জানিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান