Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে থানায় মামলা করল বিজেপি এবং কংগ্রেস

অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে থানায় মামলা করল বিজেপি এবং কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : মাতাবাড়ি কেন্দ্রের দাতারামে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে বিজেপি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে মামলা করা হয়। ঘটনা উদয়পুর মহকুমা দাতারাম এলাকায়। এদিন বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয়। এত করে আহত হয় ছয়জন কংগ্রেস কর্মী। জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের উপস্থিতিতে রবিবার আর কে পুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 টিটন পাল জানান, শনিবার কংগ্রেস দলের একটি সভা চলছিল দাতারাম বাজার এলাকায়। তখন কংগ্রেস দলের সভাতে এসে ঢুকে যায় বিজেপি-র মিছিল। ৬ জন কংগ্রেস কর্মী সমর্থককে মারধর করে তারা। এদিকে পাল্টা অভিযোগ শাসক দল বিজেপি-র। এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার জন্য এই ঘটনা সংগঠিত করেছে কংগ্রেস। কারণ শনিবার সন্ধ্যা ৫ টা পর্যন্ত কংগ্রেসের সভা ছিল। বিকাল পাঁচটা থেকে ভারতীয় জনতা পার্টির মিছিল ছিল। নির্ধারিত সময়ে কংগ্রেস সভা শেষ না করার পর দুজন কংগ্রেস কর্মী আক্রমণ চালায় ভারতে জনতা পার্টির উপর। তারপর পাল্টা প্রতিরোধ করে তোলা হয় বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। তবে বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলে খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য