স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর ; ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিন আই জির গাড়ি ভাঙচুরের ঘটনায় থলি বাড়ি থেকে একজন এবং মনাই পাথর ভিলেজ থেকে তিনজন আটক হয়। এখন পর্যন্ত ১১ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
যাত্রাপুর
থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘেরাও করে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলের দিন থলি বাড়িতে আইজির গাড়ি ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।যাত্রাপুর থানার ওসি জানান এই নিয়ে সর্বমোট
১১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধৃত চারজনের মধ্যে রয়েছে চন্দ্র মানিক ত্রিপুরা, বাড়ি থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায়। দ্বিতীয় ব্যক্তি, কিশোর মানিক ত্রিপুরা, তৃতীয় ব্যক্তি হৃদয় কুমার ত্রিপুরা, চতুর্থ ব্যক্তি হচ্ছে, ধনঞ্জয় নোয়াতিয়া। এই তিনজনের বাড়ি
মনাই পাথর এডিসি ভিলেজ এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কাউকে রেয়াত দেওয়া হবে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান