আগরতলা, ৩১ অক্টোবর
(হি.স.)
: লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাজ্যে পালিত হয়েছে রাষ্ট্রীয় একতা দিবস। এই উপলক্ষ্যে আগরতলার এডি নগর পুলিশ লাইনে ত্রিপুরা পুলিশের উদ্যোগে এক শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে জাতীয় ঐক্য,
সংহতি এবং দেশের অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর
(ডাঃ)
মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
বর্তমান সমাজের সামনে মাদক অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এই বিপদ মোকাবিলায় কেবল পুলিশ বা প্রশাসনের পক্ষে এককভাবে সফল হওয়া সম্ভব নয়। পুলিশ,
প্রশাসন,
পরিবার,
শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন,
মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না,
এর প্রভাব পড়ে পরিবার,
সমাজ এবং দেশের ভবিষ্যতের উপরও। তাই মাদকের বিরুদ্ধে লড়াইকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার উপরও গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী।
মাদকবিরোধী সচেতনতা প্রসারে ত্রিপুরা পুলিশের উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান,
‘ফাইট এগেইনস্ট ড্রাগস’
বার্তাকে সামনে রেখে বিশেষ মোটরবাইক র্যালির আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এই র্যালি বিভিন্ন রাজ্য অতিক্রম করে গুজরাটের একতা নগরে পৌঁছেছে। ৩১ অক্টোবর সেখানে আয়োজিত জাতীয় স্তরের কর্মসূচিতেও র্যালির সদস্যরা অংশগ্রহণ করবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন,
মাদকবিরোধী অভিযানকে সফল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য পূরণ সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিন রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ আধিকারিক ও কর্মীরা দেশের ঐক্য,
সংহতি এবং অখণ্ডতা বজায় রাখার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা,
পুলিশের মহানির্দেশক জি এস রাও-সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে পালিত রাষ্ট্রীয় একতা দিবসের মূল তাৎপর্য হল জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া। এদিনের অনুষ্ঠানেও সেই বার্তার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান