বাড়িরাজ্যশিক্ষকের দাবিতে ছাত্রদের আন্দোলনের নামে উৎশৃংখলতা দেখল সমাজ

শিক্ষকের দাবিতে ছাত্রদের আন্দোলনের নামে উৎশৃংখলতা দেখল সমাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : শিক্ষকের দাবিতে ছাত্রদের আন্দোলনের নামে উৎশৃংখলতা দেখল সমাজ। তাদের বিদ্যালয় একাধিক সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলি সমাধানের দাবিতে পথ অবরোধে নেমে উশৃংখলতা দেখালো সোনামুড়া মহকুমার হিসেবে পরিচিত এনসিআই -এর ছাত্ররা। বেঞ্চের উপর দাঁড়িয়ে সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে তারা। ছাত্রদের এ ধরনের উশৃংখল আন্দোলন রীতিমত অবাক করে দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মহলকে। ছাত্রদের বক্তব্য, সোনামুড়া মহকুমার বনেদি স্কুল হিসেবে পরিচিত এন সি আই -এর ছাত্ররা নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ে নেই কোন ইংরেজি বিষয়ক শিক্ষক।।

 ইংরেজি বিষয়ক  শিক্ষিকা সাগরিকা সাহা এখান থেকে চলে যাওয়ার পর আর কোনো ইংরেজি বিষয়ক শিক্ষক বা শিক্ষিকা এখানে যোগ দেননি। ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে মিড ডে মিল পরিসেবার কোনো সু বন্দোবস্ত নেই। বৈদ্যুতিক পাখা থাকলেও তা ঘুরে না। এই বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ নেই। যার কারণে বিদ্যালয়ের ছাত্ররা শনিবার দুপুরে অনেকটা উচ্ছৃংখল মেজাজে অবরোধ করলো সোনামুড়া বক্সনগর সড়ক। পথ অবরোধের সময় তারা ব্যাংকের উপর দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে। বিদ্যালয়ের যাবতীয় সমস্যা মেটানোর জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবারে কতটা সদর্থক ভূমিকা পালন করে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য