Friday, October 30, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর ; সোনামণি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ ঘিরে উত্তেজনা। জানা যায় দীর্ঘ প্রায় এক বছর প্রতীক্ষার পর অবশেষে কাজ শুরু হয়েছে সোনামণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু কাজ শুরু হতেই সামনে এসেছে একাধিক অনিয়ম ও নিম্নমানের কাজের। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই শিশুদের পড়াশোনা করতে হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেন অভিভাবক ও স্থানীয়রা।

অভিযোগ, ঘরের মূল কাজ যথাযথভাবে না করেই বারান্দার মেঝের ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এমনকি বারান্দায় সিমেন্টের সঙ্গে জল মিশিয়ে কোনও রকমে ঢালাইয়ের কাজ করা হচ্ছে বলেও দাবি এলাকাবাসীর। তাদের আশঙ্কা, সঠিকভাবে নির্মাণ না হলে ছোট শিশুরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি জানান, স্কুলের টিনের চালের কাজের জন্য টেন্ডার হয়েছে, কিন্তু বারান্দার ফ্লোর বা বারান্দার কাজের কোনও টেন্ডার হয়নি। ঠিকাদার নিজের উদ্যোগে বারান্দার ফ্লোরের কাজ করে দিয়েছেন। কাজের মান নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও অভিযোগ নেই বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha