Friday, February 6, 2026
বাড়িরাজ্যজিবি হাসপাতালের বাথরুম তালা দিয়ে রাখলেন নার্স

জিবি হাসপাতালের বাথরুম তালা দিয়ে রাখলেন নার্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : রোগীদের বাথরুমে তালা দিয়ে রাখলেন নার্স। এই আজব কান্ড জিবি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে।বহুরোগী প্রাকৃতিক কাজ করতে না পেরে আরো অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা জিবি হাসপাতালের এই বিভাগে। ঘটনার বিবরণে জানা যায়, হাসপাতালের বাথরুমে অত্যন্ত নোংরা ভাবে ব্যবহার করছে ওয়ার্ডের কিছু রোগী। এতটাই নোংরা করে ফেলছে যে ওয়ার্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

তাই বলে হাসপাতালের এক নার্স সাফাই কর্মীকে দিয়ে তালা দিয়ে রাখলেন বাথরুমে। কিছু রোগী বাথরুমে যেতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে শনিবার সকালে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন রোগী উত্তেজিত হয়ে উঠে। তারা বাথরুমের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। তারপর ছুটে আসেন সাফাই কর্মী। রোগীদের অভিযোগ দীর্ঘ আধঘন্টা ধরে বাথরুম তালা দিয়ে রাখেন হাসপাতালে নার্স। প্রাকৃতিক কাজ করতে না পেরে বহু রোগী অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়ে উঠে বলে রোগী ও রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ। ওয়ার্ডের এক সাফাই কর্মী জানান, বাথরুম অত্যন্ত নোংরা করে রাখে কিছু রোগী এবং তাদের পরিবারের লোকজন। কিছুক্ষণ আগে গোটা ওয়ার্ড দুর্গন্ধে ছেয়ে যায়। তাই ওয়ার্ডের বাথরুম নার্সের নির্দেশে তালা দিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে বাথরুমে তালা খুলে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্ডে। এদিকে অভিযুক্ত নার্সদের কাছ থেকে জানতে চাওয়া হলে, দায়িত্বপ্রাপ্ত নার্স সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। সংবাদ মাধ্যমের ক্যামেরা পেরিয়ে গেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য