Friday, November 6, 2026
বাড়ি রাজ্য একই ওয়ার্ডে এনডিএ-র দুই প্রার্থী, মথার বিরুদ্ধে ঘুঁটি সাজাতে বিজেপি কর্মীদের পক্ষ থেকে নির্দল প্রার্থী হলেন এক বিজেপি কর্মী

একই ওয়ার্ডে এনডিএ-র দুই প্রার্থী, মথার বিরুদ্ধে ঘুঁটি সাজাতে বিজেপি কর্মীদের পক্ষ থেকে নির্দল প্রার্থী হলেন এক বিজেপি কর্মী

একই ওয়ার্ডে এনডিএ-র দুই প্রার্থী, মথার বিরুদ্ধে ঘুঁটি সাজাতে বিজেপি কর্মীদের পক্ষ থেকে নির্দল প্রার্থী হলেন এক বিজেপি কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : বিজেপি-র শীর্ষ নেতৃত্ব বন্ধুত্বের লড়াই লড়তে চাইল নিচু স্তরে কর্মীরা এবং কার্যকর্তারা মানতে চাইছে না তিপরা মথাকে। যার কারণে আমবাসার পর সাব্রুমে দেখা গেল বিজেপি কর্মীর নির্দল হয়ে লড়াই করার সমীকরণ। সাব্রুম নগর পঞ্চায়েতে বিজেপি ৮ আসনে এবং তিপরা মথা একটি আসনে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী প্রার্থী ঘোষণা করেছে দুই দল। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর চরম অসন্তুষ্ট গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে।

যার কারণেসাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক এন.ডি.এ জোটের অন্দরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। জোটের দুই শরিক দল বিজেপি ও তিপ্রা মথার প্রার্থী একই ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে তিপ্রা মথা দলের প্রার্থী হিসেবে সমেশ মগ মহকুমা শাসকের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিপ্রা মথার দক্ষিণ জেলা সভাপতি অরূপ দেব দলের জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু রাজনৈতিক চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে একই ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী কমলা রানী চাকমার মনোনয়নপত্র দাখিল। উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি-র পক্ষ থেকে ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এনডিএ জোটের দুই শরিক দল কি একই ওয়ার্ডে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে? নাকি শেষ মুহূর্তে জোটের স্বার্থে কোনও একটি দল প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে? তবে অংক কষাকষি এখানেই শেষ করতে চাইছে না দলীয় কর্মী সমর্থকরা। বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের উপর আস্থা না রেখে নির্দল থেকে রাহুল ত্রিপুরা নামে এক কর্মীকে দাঁড় করিয়েছেন বিজেপি দলের কর্মীরা। যদি বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয় তাহলে নির্দল প্রার্থী লড়াই করবেন তিপরা মথার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। সব মিলিয়ে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে ২ নং ওয়ার্ডের প্রার্থী নিয়ে এনডিএ জোটের অন্দরে পরিস্থিতি এখন যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। শেষ পর্যন্ত জোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষায় রাজনৈতিক মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha