Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য কবরস্থানে আগর গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, মামলা পাল্টা মামলা থানায়

কবরস্থানে আগর গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, মামলা পাল্টা মামলা থানায়

কবরস্থানে আগর গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, মামলা পাল্টা মামলা থানায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুন :আগর গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনা কদমতলা ব্লকের অন্তর্গত দক্ষিণ কদমতলা ৬ নং ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা দায়ের কদমতলা থানায়। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। অভিযোগ, কদমতলা ব্লকের অন্তর্গত দক্ষিণ কদমতলা ৬ নং ওয়ার্ডে ইসলাম ধর্মাবলম্বীদের একটা মাজার রয়েছে। তার পাশেই জায়গা রয়েছে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জুবের আহমেদের। জুবের আহমেদ শুক্রবার দুপুরে দুই জন শ্রমিক নিয়ে নিজের জায়গায় থাকা একটি আগর গাছ কাটতে যায়। এতেই ঘটে বিপত্তি।

 একটি আগর গাছ কাটার পর সেখানে ভিড় জমায় স্থানীয় ক্লাবের লোকজন সহ মাজার কমিটির সদস্যরা। সকলে মিলে জুবের আহমেদ সহ তার দুই শ্রমিককে আটক করে মারতে উদ্যত হয়। এই নিয়ে চাপা উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ জুবের আহমেদ সহ তার দুই শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি কাটা আগর গাছটিকে স্থানীয় ক্লাব ঘরে নিয়ে রাখা হয়। মাজার কমিটির এক সদস্য জানান জুবের আহমেদ মাজার থেকে আগর গাছটি চুরি করে কেটে নিয়ে যাচ্ছিল। মাজারটি দীর্ঘ বছরের পুরানো। সেখানে বেশকিছু গাছ রয়েছে। মাজার কমিটি গাছ গুলিকে রক্ষনা বেক্ষন করে রেখেছে। যদিও জুবের আহমেদ দাবি করেন যে জায়গা থেকে আগর গাছটি কাটা হয়েছে সেই জায়গার মালিক সে।

এই জায়গা তার ঠাকুর দাদার। সেই সুত্রে সে এই জায়গার মালিকানা পেয়েছে। সে ছাড়াও এই জায়গার আরও ৬ জন মালিক ছিল। জায়গা ভাগ হওয়ার পর সকলে এই জায়গা তাকে দিয়েছে। তার কাগজপত্রও রয়েছে। যে ৬ জন তাকে জায়গা দিয়েছে তারা বর্তমানে বহিঃরাজ্যে বসবাস করে। তারা আদালতে গিয়ে জায়গার মালিকানা তার নামে করে দিয়েছে। কাগজে ৬ জনের সাক্ষর রয়েছে। ওনার জায়গা থেকে অনেক দূরে মাজার অবস্থিত বলেও দাবি করেন জুবের আহমেদ। প্রকাশ্য দিবালোকে জুবের আহমেদ মাজারের জায়গা থেকে চুরি করে আগর গাছ কেটে নেওয়ার সাহস দেখাবে না। এইটা বলা বাহুল্য। প্রশ্ন হচ্ছে মাজার কমিটি কিসের ভিত্তিতে দাবি করছে আগর গাছটি মাজারের জায়গার। যেখানে জুবের আহমেদ কগজ পত্র সহকারে দাবি করেছে যে জায়গায় আগর গাছটি ছিল, সেই জায়গার মালিক সে। যদিও কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha