Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য দিদিমণিকে বের করে দিয়ে নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

দিদিমণিকে বের করে দিয়ে নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

দিদিমণিকে বের করে দিয়ে নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন : দিদিমণিকে বের করে দিয়ে নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে অবস্থিত নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারটি। বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সমতল আমতলী এলাকার নাগরিকদের অভিযোগ সমতল আমতলী এলাকা অর্থাৎ ৩ নং ওয়ার্ডে যোগ্য প্রার্থী সুনীতি দেববর্মা নেতাজি কলোনি অঙ্গনারী সেন্টারে দিদিমনির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন।

সুনীতি দেববর্মার দাদা শ্বশুর দুলু মনি দেববর্মা নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য জায়গা দান করেছিলেন। তারপরও সুনিতি দেববর্মাকে নিয়োগ না দিয়ে বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড থেকে মন্টি ভৌমিক দত্তকে দিদিমণি হিসাবে নিয়োগ করা হয়েছে নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে। নতুন দিদিমণি বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়ারী সেন্টারে যান। কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসী দিদিমণিকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বের করে দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেন। এলাকাবাসীর দাবি সুনীতি দেববর্মাকেই নেতাজি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমনি হিসাবে নিয়োগ করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha