Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় দালাল আটক

বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় দালাল আটক

বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় দালাল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন : কেন্দ্র সরকারের কড়া নির্দেশের মধ্যে দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ নেই। সীমান্তে কাঁটাতার ডিঙিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে বাংলাদেশিরা। বুধবারগোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। আগরতলা রেলস্টেশন থেকে তাকে আটক করেছে।

তার নাম প্রণোজিট রায়। বাড়ি বাংলাদেশ সিলেট জেলায়। আপরদিকে মানব পাচারকারী ঘটনায় জড়িত একজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ভারতীয় দালালের নাম দেবাশীষ মালাকার। তার বাড়ি বামুটিয়া চানমারি এলাকায়। তাকে সিধাই থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তুলে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তাদের পুলিশ রিমান্ডে এনে বাকি তথ্য সংগ্রহ করে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha