Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য গো - হত্যাকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা

গো - হত্যাকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা

গো - হত্যাকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুন :  শনিবার ছিল কুরবানী ইদ। শান্তিপূর্ন ভাবে যাতে এই দিনটি অতিবাহিত হয় সেই জন্য প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে থাকলেও উদয়পুর রাজনগর ভূবেনেশ্বরী মন্দির সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠে। এলাকাবাসীর অভিযোগ আজ মুসলিম সম্প্রদায়ের লোকজনদের কুরবানী ঈদ ছিল। গতকাল প্রশাসনকে বলা হয়েছিল প্রকাশ্য জায়গায় যাতে গো- হত্যা না করা হয়।

 কিন্তু তারপরও উদয়পুর রাজনগর ভূবেনেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে গো- হত্যা করা হয়। এই খবর পাওয়া মাএ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় কথা দুই পক্ষের মধ্যে ঝামেলা। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। ঘটনাস্থলে পুলিশ সুপার, টিএস আর -এর পঞ্চম ব্যাটেলিয়নের কমান্ডেন্ট জে দাশ, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসী জানায় বাড়ির মালিকের নাম বিশু কাজী। তিনি পেশায় গাড়ি চালক। এলাকায় এ ধরনের ঘটনায় সকলে মনে আঘাত পেয়েছে। মাটির নিচে সবকিছু পুঁতে দেওয়ার জন্য দাবি করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুই পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কোন ঝামেলা নেই। ঘটনার খবর পেয়ে তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান