Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ২

নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ২

নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুন :দামছড়া কাসকাউ পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করল দামছড়া থানার পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দামছড়া থানার পুলিশ কাসকাউ পাড়ার বাসিন্দা সঞ্জীত দেববর্মা বাড়িতে তল্লাসি অভিযান চালায়। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডারলং-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তল্লাসি অভিযানে সঞ্জিত দেববর্মার বাড়ি থেকে ৩৩ গ্রাম ব্রাউনসুগার, ৮০০ টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় সঞ্জিত দেববর্মা ও তার সহযোগী কৃষিরাম রিয়াংকে। রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। উত্তর জেলার অতিরিক্ত পুলিস সুপার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিশা বিরোধী অভিযানের বিষয়ে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান