বাড়িরাজ্যএন এস ইউ আই -র ডেপুটেশন

এন এস ইউ আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুন :২ ও ৪ জুন অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তাই এই পরিক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করল প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই।

যুব কংগ্রেস নেতা আমির হোসেন জানান ২ ও ৪ জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমানে রাজ্য বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ট সেমিস্টারের পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য