Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য নারীরা চাইলে সবই করতে পারে, নারীরা পারে না, এমন কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

নারীরা চাইলে সবই করতে পারে, নারীরা পারে না, এমন কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

নারীরা চাইলে সবই করতে পারে, নারীরা পারে না, এমন কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : শনিবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ঋষি মনিষীদের নিয়ে যত বেশি আলোচনা করা হবে তত বেশি সমাজ ও দেশের মঙ্গল হবে। সার্বিক ভাবে মানুষের মঙ্গল হবে। পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার পণ্ডিত, কবি, কারিগর শিল্পীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকারের ন্যায় বিচার সম্পর্কে সকলে অবগত রয়েছে। নারীদের শিক্ষার প্রসার ও কর্মক্ষেত্রে নারীদের সুযোগ করে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহিলাদের জন্য কাজ করে যাচ্ছেন।

রাজ্য সরকারও মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরও বলেন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে। ঋষি মনিষীদের সম্পর্কে জানতে হবে। তার থেকে শিক্ষা নেওয়া উচিত। মহিলাদের সঠিক জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হলে তারা সাফল্য পায়। পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকারের জীবনী থেকে অনুপ্রেরনা নিয়ে মহিলাদের আগামী দিনে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নারীরা চাইলে সবই করতে পারে। নারীরা পারে না, এমন কোন কিছু নেই। তা প্রমান করে দিয়েছেন পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার। বহু মন্দিরের পুনঃনির্মাণ করেছেন পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার। তার থেকে শিক্ষা নিয়ে যে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে সেই কাজ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকারের জীবনী থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় স্থির থেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তবেই প্রকৃত নেতা হওয়া যায়।এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সংগঠন মহা মন্ত্রী রবীন্দ্র রাজু, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান