Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য বহির্রাজ্যের শ্রমিক দ্বারা রাজ্যের নাবালিকা ধর্ষন

বহির্রাজ্যের শ্রমিক দ্বারা রাজ্যের নাবালিকা ধর্ষন

বহির্রাজ্যের শ্রমিক দ্বারা রাজ্যের নাবালিকা ধর্ষন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : বহির্রাজ্যের শ্রমিক দ্বারা রাজ্যের এক নাবালিকা ধর্ষন হয় বলে অভিযোগ। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায়। অভিযুক্তকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। সংবাদে প্রকাশ বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায় নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করেন বকুল বুড়া নামে এক শ্রমিক। তার বাড়ি আসাম রাজ্যের গোলাঘাট এলাকায়।

 নাবালিকার পরিবারের পক্ষ থেকে ২৫ মে রাতে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় ধর্ষনে মামলা দায়ের করা হয়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় পক্সো এক্টে মামলা গ্রহণ করে পুলিশ। মামলা নাম্বার 11/2025, U/S- 65 (1)/87 of BNS and section 4 of POCSO Act। অভিযুক্তকে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় মহকুমা আদালতের সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha