Friday, August 28, 2026
বাড়ি রাজ্য টমটম চালককে ডেকে নিয়ে গিয়ে মারধোর করার অভিযোগ

টমটম চালককে ডেকে নিয়ে গিয়ে মারধোর করার অভিযোগ

টমটম চালককে ডেকে নিয়ে গিয়ে মারধোর করার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট :কলসীরমুখ এলাকায় এক টমটম চালককে ডেকে নিয়ে গিয়ে মারধোর করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনার বিবরনে জানা যায়, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে কলসীরমুখ এলাকায় অভিজিৎ শীল নামে এক যুবককে কলসীর মুখ বাজার এলাকায় ডেকে নিয়ে মারধোর করে কিছু দুর্বৃত্ত। বর্তমান আহত চালক বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এই বিষয়ে আহত যুবক অভিজিৎ শীল জানান, বুধবার কলসীরমুখ তার নিজ বাড়ির সামনে টমটম গাড়ি রাখতে যায়, তখন স্থানীয় যুবক বাপন হঠাৎ করে বাইক নিয়ে গাড়ীর সামনে দাড়িয়ে পড়েন।

 পরবর্তী সময় অভিজিৎকে কলসীরমুখ বাজারে যাবার জন্য বলে। সেই যুবকের কথা অনুযায়ী অভিজিৎ শীল কলসীর মুখ বাজারে গেলে সেখানে বাপন সহ আরো তিনজন যুবক মিলে অভিজিৎ শীলকে মারধোর করে বলে অভিযোগ। পরবর্তী সময় আহত অবস্থায় অভিজিৎ শীল চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত টমটম চালক জানান এই বিষয়ে অভিযুক্তদের নামে বাইখোড়া থানায় অভিযোগ জানাননো হয়েছে। অভিজিৎ শীল চাইছে বাইখোড়া থানার পুলিশ যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহন করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha