Friday, August 28, 2026
বাড়ি রাজ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে, অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মন

রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে, অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মন

রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে, অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মন

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট :বিদ্যা জ্যোতি প্রকল্পে বিদ্যালয়ে গুলোর শিক্ষা ব্যবস্থা নিয়ে এদিন সরব হলেন সুদীপ রায় বর্মন। তিনি বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল একেবারেই করুন। বিদ্যা জোতির আওতাধীন বিদ্যালয়ে গুলোতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যেভাবে টাকা নেওয়া হচ্ছে সেভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সুদীপ রায় বর্মনের। তিনি বলেন মুখ্যমন্ত্রী অনেকগুলো দপ্তর নিয়ে বসে আছেন। যার কারণে সবগুলো দপ্তরের উপর তিনি মাথা দিতে পারছেন না। এদিন বিধানসভায় রাজ্যের শিক্ষক সংকট নিয়ে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থা তার লক্ষ্য পূরণের গুরুত্ব হারিয়ে ফেলছে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যেভাবে গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তরুণ প্রজন্ম একটা হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। তিনি এদিন রাজ্যের কোন কোন স্কুলে টয়লেট পরিষেবা নেই কোন কোন স্কুলে কম্পিউটার শিক্ষা পরিষেবা নেই কোন কোন স্কুলে ইন্টারনেট পরিষেবা নেই সেই সমস্ত তথ্য তুলে ধরেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের জবাবের স্পষ্টিকরণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

তিনি বিধানসভায় তথ্য দিয়ে জানালেন বিজেপি সরকারের আমলে এখন পর্যন্ত কি পরিমান শিক্ষক নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই আরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলার জেলা শাসকের সঙ্গে কথা বলে দায়িত্ব দেওয়া হয়েছে কোন কোন স্কুলে বাউন্ডারি ওয়াল নেই কোন কোন স্কুলে পানীয় জল কিংবা বিদ্যুৎ পরিষেবা নেই কোন কোন স্কুলে ব্ল্যাকবোর্ড নেই এই সমস্ত তথ্যগুলো দেওয়ার জন্য। শিক্ষক নিয়োগ নিয়ে এদিন বিধানসভায় ভুল তথ্য দিলেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুলে সুদীপ রায় বর্মনের সঙ্গে খানিকটা বাক বিতন্ডা ঘটতে দেখা যায় মুখ্যমন্ত্রীর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha