Friday, July 31, 2026
বাড়ি রাজ্য মা-বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পাষন্ড পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে, গ্রেপ্তার পাষন্ড

মা-বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পাষন্ড পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে, গ্রেপ্তার পাষন্ড

মা-বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পাষন্ড পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে, গ্রেপ্তার পাষন্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : মা-বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পাষন্ড পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনা কৈলাসহর পাইতরবাজার এলাকায়। এলাকার বাসিন্দা অঞ্জন চক্রবর্তীর ছেলে অভিষেক চক্রবর্তী প্রতিদিনই আকণ্ড মদ্যপান করে তার বাড়িতে আসে। পাশাপাশি তার স্ত্রীও মদ্যপান করায়। তারপর কারণে-অকারণে স্বামী স্ত্রী মিলে অঞ্জন চক্রবর্তী এবং উনার স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালায়।

একাধিকবার ওই এলাকায় স্থানীয় মাতব্বরদের নিয়ে বৈঠক হয় কিন্তু কোন সুরাহা বের হয়ে আসেনি, অভিযোগ আজ রাত্রিবেলা স্বামী স্ত্রী মিলে অঞ্জন চক্রবর্তী এবং উনার স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেয়। পাশাপাশি পিতা অঞ্জন চক্রবর্তীকে পাষন্ড পুত্র অভিষেক চক্রবর্তী বেধড়ক ভাবে মারধর করে বলে অভিযোগ। যার ফলে তিনি আহত হন। পরবর্তী সময় এলাকাবাসীরা অভিষেক চক্রবর্তীকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয় বর্তমানে থানার হেফাজতে রয়েছে অভিষেক চক্রবর্তী। এই ঘটনা শোনার পর ঘটনাস্থলে এসে শত শত মানুষ জড়ো হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উক্ত এলাকায়। যদিও এ ব্যাপারে অভিষেক চক্রবর্তীর স্ত্রীর কোন কিছু জানা নেই বলে সংবাদ মাধ্যমকে জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha