Friday, September 25, 2026
বাড়ি রাজ্য বিরহ পোষ্টের ছয় ঘন্টা পর রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

বিরহ পোষ্টের ছয় ঘন্টা পর রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

বিরহ পোষ্টের ছয় ঘন্টা পর রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই : যোগেন্দ্র নগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইন থেকে উদ্ধার অবিবাহিত যুবকের দেহ। মৃত যুবকের নাম মিঠুন ঘোষ। বয়স ৩৫। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার নাগাদ আগরতলা-শিলচর গামী ট্রেনের নিচে কাটা পড়ে।

ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় জিআরপি এবং কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো ঘটনার তিন ঘন্টা পর আসলো পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃত্যুর কারণ খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে কি কারণে সে রেললাইনে গিয়েছিল? আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিল কিনা অনেকের মনে প্রশ্নের দানা বেঁধেছে। তবে পরিবারের লোকজন জানিয়েছে বিদ্যাসাগর চৌমুহনীতে তার দোকান রয়েছে। বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করেন তিনি। বৃহস্পতিবার সকালে দোকানে যায়নি। কি কারনে সে যোগেন্দ্র নগর এসেছিল বুঝে উঠতে পারছে না। তবে মৃত্যুর ৬ ঘন্টা আগে সামাজিক মাধ্যমে বিরহ পোস্ট করে গেছেন। এর থেকে সকলের ধারণা আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha