Friday, September 25, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল। সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে মহাকরণে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 এইদিন মৌ স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ডঃ প্রশান্ত কুমার গোয়েল, অতিরিক্ত সচিব ডঃ আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ডঃ দেবমিতা কিলিকদার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সেলারি প্যাকেজ স্কিম সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তিভিত্তিক সকল সরকারি কর্মচারী সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা সহ আরও বহু বিশেষ ব্যাঙ্কিং সুবিধা পাবেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে বেতন প্রাপ্ত সকল শ্রেণির কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভারেজ প্রদান করা হবে। তার জন্য কর্মচারীদের কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha