Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে

নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে

নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে :মনুবাজার থানা এলাকায় নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে। ঘটনার বিবরণে জানা যায় সাব্রুম মহাকুমার মনুবাজার থানার অন্তর্গত কালাভেপা নলসিং সর্দার পাড়ার বাসিন্দা রহিম ত্রিপুরা। রহিম ত্রিপুরার মেয়ে উজ্জশিখা ত্রিপুরা। বয়স আনুমানিক ৯ বছর।

 মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল উজ্জশিখা ত্রিপুরা। বুধবার সকালে বাড়ির পাশের রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার হয় উজ্জশিখা ত্রিপুরার। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় মনুবাজার থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha