Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : ভারত ও পাকিস্তানের সংঘর্ষের পর কেন্দ্রের নির্দেশে বাংলাদেশ নিয়ে প্রশাসনকে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই বুধবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করবে তাদের আইনি বেড়াজালে আনা হবে। এবং যারা রোহিঙ্গা রয়েছে তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।

 কোনভাবেই তারা যাতে বেআইনিভাবে প্রবেশ করে ভারতে থাকতে না পারে তার বন্দোবস্ত করতে কড়া নজরদারি রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য গত বছরে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে। ত্রিপুরা সীমান্তে কড়া নজরদারি না থাকার ফলে মানব পাচারকারীদের হাত ধরে ভারতের ভূখণ্ডে পা রেখেছে। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইসলামাবাদ ও ঢাকা হাতে হাত মিলিয়েছে। ফলে প্রশাসনকে সজাগ হতে হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha