বাড়িরাজ্য৮১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ মে : ধর্মনগর মহকুমার জেল রোডের ক্ষুদিরাম স্মরণী এলাকায় উদ্ধার এক ছাত্রের মৃতদেহ। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, পুলিশের কাছে একটি খবর আসে ধর্মনগর মহকুমার জেল রোডের ক্ষুদিরাম স্মরণীতে এক যুবক আত্মহত্যা করে। সাথে সাথে তারা ছুটে আসে। মৃত ছাত্রের নাম সপ্তর্ষি পুরকায়স্থ, বয়স ১৬, পিতা সুকমল পুরকায়স্থ।

পুলিশ আধিকারিক জানান, আত্মহত্যার রহস্য উন্মোচন করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদেরও আনা হয়। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বেরিয়ে আসবে প্রকৃত কারণ। উল্লেখ্য, সপ্তর্ষি পুরকায়স্থ পানিসাগরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দুদিন পূর্বে তার ফলাফল ঘোষণা হয়। সপ্তর্ষি ৮১ শতাংশ নম্বর পেয়ে এবং তিনটি বিষয়ে লেটার নম্বর পেয়ে পাশ করে। কিন্তু কি কারনে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তর্ষি পুরকায়স্থ সেটাই এখন তদন্ত সাপেক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য