বাড়িরাজ্য১১ জন বাংলাদেশী আটক

১১ জন বাংলাদেশী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ মে :শুক্রবার সকালে সাব্রুম মহকুমার পোয়াংবাড়ী আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কড়লিয়া টিলা ধনঞ্জয় দেবনাথ -এর পরিত্যক্ত বাড়ি থেকে গ্রামবাসীর হাতে আটক ১১ জন বাংলাদেশী নাগরিক। এলাকাবাসী সূত্রে জানা যায় এই ১১ জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও  ৪টি  শিশু রয়েছে।

কি কারনে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্টভাবে বলতে পারছে না পুলিশ। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারবে কি কারনে তারা ভারতে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য