Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য বাইক থেকে ছিটকে পড়ে আহত হল এক শিক্ষিকা

বাইক থেকে ছিটকে পড়ে আহত হল এক শিক্ষিকা

বাইক থেকে ছিটকে পড়ে আহত হল এক শিক্ষিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ মে :সহকর্মীর বাইকে করে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বাইক থেকে ছিটকে পড়ে আহত হল এক শিক্ষিকা। ঘটনা শনিবার দুপুরে বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়। জানা যায় ব্রজপুর হাই স্কুলের শিক্ষিকা নয়ন তারা বেগম এইদিন বিদ্যালয় ছুটির পর অনান্য দিনের ন্যায় সহকর্মীর বাইকে করে আগরতলা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। জাঙ্গালিয়া এলাকায় আসার পর তিনি সহকর্মীর বাইক থেকে ছিটকে পড়ে যান।

 এতে আহত হন শিক্ষিকা নয়ন তারা বেগম। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত শিক্ষিকাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এইদিকে আহত শিক্ষিকা বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান