Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য চাকুরি প্রত্যাশীদের ডেপুটেশন

চাকুরি প্রত্যাশীদের ডেপুটেশন

চাকুরি প্রত্যাশীদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ মে : রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও জটিলতা কমছে না। জটিলতা বেড়ে চলেছে। যারা চাকুরী পায়নি তারা লাগাতার দাবি করছে সরকার যাতে অপেক্ষার তালিকা প্রকাশ করে।

 কারণ যে তালিকা প্রকাশ হয়েছে সে তালিকায় বহু যুবক-যুবতী বর্তমানে অন্যান্য দপ্তরে চাকরি পেয়ে গেছে। তাদের শূন্য পদগুলি অপেক্ষার তালিকা থেকে পূরণ করার জন্য দাবি চাকুরি প্রত্যাশীদের। শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে চাকরি প্রত্যাশীরা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে অপেক্ষা তালিকা দ্রুত প্রকাশ করার জন্য দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha