Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য হাতেনাতে ধরা পরল চোর

হাতেনাতে ধরা পরল চোর

হাতেনাতে ধরা পরল চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :সিমেন্ট চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল চোর। ঘটনা রাজধানীর রাম ঠাকুর সংঘ এলাকায় এক দোকানে। দোকানের এক কর্মচারী জানান বৃহস্পতিবার সকালে ড্রাগস নিয়ে সিমেন্ট চুরি করার জন্য দোকানে প্রবেশ করে এক চোর।

পরবর্তী সময় দোকানে মালিকের সন্দেহ হয়। তখন তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। অভিযুক্ত চোর আগেও চুরি করেছে বলে খবর। ধৃত চোর স্বীকার করেছে এক বস্তা সিমেন্ট ৩৫০ টাকা গ্র্যান্ডিউজ চৌমুহনি এলাকায় বিক্রি করেছে। তার বাড়ি তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। উল্লেখ্য গোটা এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশকে ম্যানেজ করে এলাকায় চলছে নেশা কারবারিদের আনাগোনা। ফলে এলাকার যুবকরা বিপথে পরিচালিত হচ্ছে। বাড়ছে অপরাধমূলক ঘটনা। অথচ পুলিশ সম্পন্ন নির্বিকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha