Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের শ্রম দিবস উদযাপন

সিপিআইএমের শ্রম দিবস উদযাপন

সিপিআইএমের শ্রম দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :পহেলা মে, এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয়। এইদিন সিপিআইএম কার্যালয় ও সিআইটিইউ রাজ্য দপ্তরে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

অপরদিকে সিআইটিইউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন সংগঠনের অন্যতম নেতৃত্ব মানিক দে। এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ১৩৯ বছর পূর্বে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনে তৎকালীন আমেরিকার পুলিশ তাণ্ডব চালায়। সেদিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পারলেও আন্দোলনের নৈতিক জয় হয়। পরবর্তী সময় শ্রমিকদের দাবি সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এবং শ্রমিকদের দাবি মান্যতা পায়। তারপর থেকে পহেলা মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha