বাড়িরাজ্যআগুনে পুড়লো বিদ্যালয়ের দুটি কক্ষ

আগুনে পুড়লো বিদ্যালয়ের দুটি কক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কুমারঘাট নিবেদিতা ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি অফিস কক্ষ। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে এলাকার লোকজন প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেয় কুমারঘাট থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত বিদ্যালয়ে ছুটে যায়।

 স্থানীয় লোকজনদের সহযোগিতায় দমকল কর্মীরা দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিদ্যালয়ের অফিসের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে দুইটি ঘরে থাকা আলমিরা সহ সকল ধরনের নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে কি ভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জানান অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের বেশকিছু নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য