স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : আগরতলা শহরে বাড়ছে ক্রমশ চুরির ঘটনা। কুম্ভ নিদ্রায় মগ্ন আগরতলা শহরের একাধিক থানা। শহরের মধ্যে রাতের বেলা নেই পুলিশের টহলদারি। উন্মুক্তভাবে শহরে ঘুরে বেড়াচ্ছে চোর নেশা কারবারি থেকে শুরু করে অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীরা। এরই মধ্যে গত ২৫ মার্চ রাজধানীর চিত্তরঞ্জন রোডে গৌতম দাসের বাড়িতে থাবা বসায় চোরের দল। বিভিন্ন স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরেরা। তারপর পূর্ব আগরতলা থানায় একটি চোরের মামলা দায়ের করেন বাড়ির মালিক গৌতম দাস। ঘটনার তদন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ একটি টিম গঠন করে।
বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার থেকে সোহেল মিয়া নামে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে চুরি কান্ডে মূল মাস্টারমাইন্ড কে ছিল তাদের নাম সহ যাবতীয় তথ্য। তারপর পুলিশ সে অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আরও বেশি জোর দেয়। আগামী কয়েকদিনের চুরি কান্ডে জড়িত মধ্যে বাকি সদস্যদেরও জালে তুলবে। পুলিশ সোহেল মিয়ার কাছ থেকে দুটি স্বর্ণের চেইন এবং একজোড়া স্বর্ণের কানের উদ্ধার করে। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে। বাকি স্বর্ণালংকার উদ্ধার করার জন্য পুলিশের তদন্ত অব্যাহত থাকবে। শুক্রবার ধৃত চোরকে আদালতে তুলেছে পুলিশ। তার পুলিশ রিমান্ডে দাবি করা হয়েছে।

