বাড়িরাজ্যদুর্ঘটনায় হাত-পা ভাঙলো বিদ্যুৎ কর্মীর

দুর্ঘটনায় হাত-পা ভাঙলো বিদ্যুৎ কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ মার্চ : অসাবধানতার কারণে দুর্ঘটনায় পড়লেন বিদ্যুৎ নিগমের কর্মী। ঘটনা রবিবার সকালে লেফুঙ্গা ফিশারি কলেজ সংলগ্ন এলাকায়। আহত বিদ্যুৎ নিগমের কর্মীর নাম তন্ময় সরকার। সে জানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার সময় প্রায় ৬৫ কিলোমিটার বেগে ফিশারি কলেজ সংলগ্ন বাক নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কমান্ডার গাড়ির সাথে সংঘর্ষ হয়। পরে গাড়িতে ঘটনাস্থল থেকে চলে যায়।

তার এক হাত এবং এক পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। দমকল কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে সে চিকিৎসাধীন। এদিকে পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানান, কমান্ডার গাড়িতে আটক করা না গেলেও গাড়ি চালকের বাড়ি চিহ্নিত করা হয়েছে। পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে ঘটনার তদন্ত করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য