Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বাম যুবদের রক্তদান শিবির

বাম যুবদের রক্তদান শিবির

বাম যুবদের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৫ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে ডুকলি বিভাগীয় কমিটির রক্তদান শিবির সোমবার অনুষ্ঠিত হয় ছাত্র যুব ভবনে। কর্মসংস্থানের দাবিতে আগামী ৪ এবং ৫ মে ডি ওয়াই এফ আই রাজ্য সম্মেলন।

এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ধরনের সেবামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান ডুকলি বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। তারা জানান এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। এদিন ৫০ জন রক্তদাতা শিবির অংশগ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha