Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য শিশু নিকেতনে থাবা বসালো চোরের দল

শিশু নিকেতনে থাবা বসালো চোরের দল

শিশু নিকেতনে থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতনে থাবা বসালো চোরের দল। বিশালগড় মহকুমার কমলাসাগর ফুলতলী বাজার সংলগ্ন বিবেকানন্দ শিশু নিকেতনে বুধবার রাতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। বৃহস্পতিবার বিদ্যালয়ের এক শিক্ষিকা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের একটি কক্ষের একটি জানালা খোলা অবস্থা রয়েছে।

 ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি ঘরে থাকা আলমিরার তালা ভাঙ্গা। স্কুলের টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র পাশাপাশি একটি সিলিং পাখা নিয়ে গেছে চোরের দল। পরবর্তী সময় তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha