বাড়িরাজ্যপণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে আহত স্কুটি চালক

পণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে আহত স্কুটি চালক

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : পণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে গুরুতর ভাবে আহত স্কুটি চালক। সাথে সাথেই যতনবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালককে উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

আহত স্কুটি চালকের গুরুতর অবস্থা দেখে সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করেন। অপরদিকে ঘাতক অটো চালক অটো নিয়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে। পরবর্তী সময়ে নতুনবাজার থানার পুলিশ এই ঘাতক অটো চালককে আটক করে নতুনবাজার থানায় নিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য